শেরপুরের ঝিনাইগাতীতে গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণে মুরগি পালনকে উৎসাহিত করতে মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।
বুধবার সকালে উপজেলার তিনানী ব্র্যাক কার্যালয় এবং দুপুরে ব্র্যাক ঝিনাইগাতী সদর শাখা কার্যালয়ে পৃথকভাবে অনুষ্ঠিত দুটি প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ৪০ জন সদস্যের মাঝে ৮০০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়। একই সঙ্গে উপকারভোগীদের মুরগি পালন, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং খামার পরিচালনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফয়জুর রাজ্জাক আকন্দ। কৃষি ও বীমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদের সঞ্চালনায় দুটি অনুষ্ঠানে আলাদাভাবে সভাপতিত্ব করেন তিনানী এলাকা ব্যবস্থাপক খায়রুল আলম এবং ঝিনাইগাতী এলাকা ব্যবস্থাপক সাইদুজ্জামান মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক, আব্দুল মালেক। ব্র্যাকের জেলা সমন্বয়কারীফারহানা মিল্কি, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। এ ধরনের সহায়তা তাদের পারিবারিক আয় বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপকারভোগীরা।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা