1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ঝটিকা অভিযান,পেছনের দরজা দিয়ে পালালো চিহ্নিত মাদক কারবারি আজাদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায় দশ বছরের সঞ্চয় ছিল শেষ ভরসা কৌটায় নষ্ট হলো দুই লাখ টাকা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ হিলিতে দুই দেশের ব্যবসায়ীদের দ্বিপাক্ষিক আলোচনায়, ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার সীমান্তে বিজিবি’র রাতভর অভিযান: কক্সবাজারে ফেলে যাওয়া ব্যাগ থেকে  ইয়াবা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ঝটিকা অভিযান,পেছনের দরজা দিয়ে পালালো চিহ্নিত মাদক কারবারি আজাদ সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র সহ ৬ শীর্ষ ছিনতাইকারী সহ ১৪ জন আটক কুলিয়ারচরে রাতে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত সমাজসেবায় অবদানের জন্য ৫ রিয়েল হিরোকে সংবর্ধনা দিলো ‘Sujan’s Search for Social Heroes’

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ঝটিকা অভিযান,পেছনের দরজা দিয়ে পালালো চিহ্নিত মাদক কারবারি আজাদ

reporter  জাহাঙ্গীর আলম ,ব্রাহ্মণবাড়িয়া
calendar প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের উত্তর মুরাইল এলাকায় চিহ্নিত মাদক কারবারি আজাদের (৪৫) আস্তানায় অভিযান চালিয়েছে ২ নং শহর পুলিশ ফাঁড়ির একটি দল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে বসতঘরের পেছনের দিক দিয়ে পালিয়ে গেছে ওই মাদক কারবারি। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ২ নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর মুরাইল এলাকার জামাল মিয়ার ছেলে আজাদের ঘরে বিপুল পরিমাণ মাদকের উপস্থিতি ও কেনাবেচার খবরে বিশেষ এই অভিযান চালানো হয়। পুলিশ ঘরে প্রবেশ করার মুহূর্তেই টের পেয়ে চতুর আজাদ পেছনের দরজা দিয়ে সটকে পড়ে। পরবর্তীতে তার শোবার ঘরে তল্লাশি চালিয়ে খাটের উপর থেকে মাদক সেবন ও বিক্রির নানা সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

এদিকে স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করে জানান, অভিযুক্ত আজাদ দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। তার আস্তানাকে কেন্দ্র করে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উদীয়মান যুবসমাজ মাদকের দিকে ঝুঁকছে, যা পুরো এলাকার সামাজিক ও মানবিক পরিবেশকে মারাত্মকভাবে বিষাক্ত করে তুলছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ২ নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, “মাদক কারবারি আজাদকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতিতে কাজ করছে।” ওই অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে তার সঠিক অবস্থান ও গোপন আস্তানা সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com