1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বিরল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

বিরল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

reporter মোঃ লুৎফর রহমান, বিরল (দিনাজপুর) 
calendar প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ

বিরল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মাদক, চোরাচালান প্রতিরোধ, মানববপাচার প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে অবহিতকরণ পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বীময় সরকার, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, বিএমডিএ বিরল জোনের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, শিক্ষা অফিসার মুর্শিদা বেগম, মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, বিরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন, এনায়েতপুর বিওপি কমান্ডার প্রমূখ। সভায় মাদক, চোরাচালান প্রতিরোধ, মানবপাচার প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ সচেতনতা বৃদ্ধিতে জনসম্পৃক্ততা বৃদ্ধি করণে ইউনিয়ন পর্যায়ে প্রতিমাসে ১ টি ওয়ার্ডে মতবিনিময় সভা ও সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে অবহিতকরণ সভায় অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে পরস্পর সহযোগিতার মাধ্যমে প্রচার প্রচারণা অব্যাহত রাখার বিষয়ে আলোচা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com