দিনাজপুরের বিরলে থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আব্দুল হালিম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিরল উপজেলা আনসার ও ভিডিপি ব্যারাকের সামনের সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে হালিমকে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে রাখা ৫০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আব্দুল হালিম উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের মৌচুষা বালান্দোর এলাকার মোঃ মতিবুর রহমানের ছেলে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে বিরল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে বিরল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।