1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বিরলে অবৈধ ড্রাম ট্রাকে বালু পরিবহন: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দেশীয় পণ্যের বিশাল সমাহারে চট্টগ্রামে জমজমাট মেলা মাযহাব অস্বীকারের প্রবণতা থেকে মুসলমানদের সতর্ক থাকতে হবে -ছারছীনার পীর ছাহেব দীর্ঘ প্রতীক্ষার অবসান, রত্নাই সেতু উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু খুলনায় মাদক বিক্রির ১১৭ স্পটের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে হালুয়াঘাটে ঐতিহ্যবাহী তাঁত শিল্প পুনরুজ্জীবনে উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ মঠবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা,নারী যাত্রী গ্রেপ্তার চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যুর জের,প্রশাসনের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন শ্রীনগরের বাঘড়ায় মাদক, জুয়া ও নারী ও শিশু নির্যাতন অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা 

বিরলে অবৈধ ড্রাম ট্রাকে বালু পরিবহন: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

reporter ​মোঃ লুৎফর রহমান, বিরল (দিনাজপুর)
calendar প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ

​দিনাজপুরের বিরলে অবৈধ ড্রাম ট্রাকে বালু পরিবহনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​বৃহস্পতিবার বিকেলে উপজেলার ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের পুনর্ভবা নদীর সাকইর পয়েন্ট থেকে অবৈধভাবে ড্রাম ট্রাকে বালু পরিবহনকালে স্থানীয় জনতা ট্রাকটি আটক করে। খবর পেয়ে বিরল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।
​পরবর্তীকালে তিনি ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ ধারা মোতাবেক অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নাজিম উদ্দীন, তিনি বিজোড়া ইউনিয়নের উত্তর বহলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
​উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল ইসলাম জানান, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com