1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বিজয়নগর মডেল প্রেসক্লাবের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক টিপু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে বজ্রপাতে মন্ত্রীর বাড়িতে গ্যাসের রাইজারে আগুন কোতোয়ালি থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার এর স্ত্রীর জানাজা ও দাফন সম্পন্ন কুরআন-সুন্নাহবিরোধী আইন নয়, হক্কানী ওলামায়ে কেরামদের পরামর্শে হিবা আইন সংশোধন করুন -ছারছীনার পীর ছাহেব হাসিনার আইন ফিরিয়ে এনে হাসিনাকেই ফেরানোর পথ তৈরি করা হচ্ছে : ব্যারিস্টার ফুয়াদ ৩৭ বছরে এনডিপি: ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে দীর্ঘ পথচলা আশুলিয়ার কবিরপুরে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন ‎অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারে পুলিশের নতুন উদ্যোগ ‎ ‎ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ টি দামি মোবাইল, শাহজালালে জব্দ শুক্রবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদের দাঁড়াতে হবে, লেখাপড়াও চালিয়ে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ

বিজয়নগর মডেল প্রেসক্লাবের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক টিপু

reporter জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া জেলা
calendar প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাংবাদিকদের সংগঠন ‘বিজয়নগর মডেল প্রেসক্লাব’-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একটি রেস্টুরেন্টে কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় আগামী দুই বছরের জন্য সাত সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি মাইনুদ্দিন রুবেলকে সভাপতি এবং দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি এস.এম. জহিরুল আলম চৌধুরী টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আশীষ সাহা সহ-সভাপতি, দৈনিক কালবেলার প্রতিনিধি মোস্তাকিম আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক জনতার প্রতিনিধি মো. কেফাইতুল ভূঞা সাংগঠনিক সম্পাদক, দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধি মো. বায়জিদ মিয়া কোষাধ্যক্ষ এবং প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মাহমুদ হাসান সুমন কার্যকরী সদস্য হয়েছেন।

নবগঠিত কমিটি বিজয়নগরের সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয় গণমাধ্যমে তুলে ধরতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক এস.এম. জহিরুল আলম চৌধুরী টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com