1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বাউনিয়াবাদ উন্নয়ন কমিটির প্রথম পরিচিতি ও আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক শাহজাদপুরে পাঁচ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ৭ম শ্রেণীর ছাত্র নিখোঁজ গৌরনদীতে যুবদল নেতাকে ফেসবুকে হত্যার হুমকির অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ ‎ছারপোকার দখলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অতিষ্ঠ ভর্তি রোগীরা খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি

বাউনিয়াবাদ উন্নয়ন কমিটির প্রথম পরিচিতি ও আলোচনা সভা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ জুন, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ

বাউনিয়াবাদ উন্নয়ন কমিটির প্রথম পরিচিতি এবং আলোচনা সভা উন্নয়ন কমিটির অস্থায়ী কার্যালয়ে ০২-০৬ -২০২৬ ইংরেজি রোজ মঙ্গলবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাউনিয়াবাদ উন্নয়ন কমিটির আহবায়ক জনাব আশরাফ আলী গাজী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়,কোরআন তেলাওয়াত ও তরজমা করেন মাওলানা জোবায়ের হোসেন, সভার শুরুতে অত্র এলাকায় প্রয়াত সকল মুরুব্বীদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে কমিটির সকল সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়, এলাকার সর্বসাধারণের মাঝে কমিটির সদস্যদের পরিচয় করিয়ে যান ৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আসলাম হোসেন গাজী, অতঃপর সকলের মাঝে উন্মুক্ত আলোচনা শুরু হয়, উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান,মোতালেব হাওলাদার, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী বাদশা মিয়া, সিনিয়র সহ-সভাপতি জনাব আলিম মিরাজ, শহীদ সেক্রেটারি, সুলতান মাহাজন, জয়নাল চেয়ারম্যান, আবুল হোসেন , বাউনিয়াবাদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি জনাব মাহবুবুর রহমান মিন্টু, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট আবুবকর সিদ্দিক, পল্লবী থানা বিএনপির সদস্য আলমগীর হোসেন,৫ নং ওয়ার্ড বিএনপি’র দপ্তর সম্পাদক জনাব মোঃ আলী মাস্টার, অগ্রগামী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক শাহ আলম,বাউনিয়াবাদের বিভিন্ন ব্লকের মসজিদের ইমাম এবং মোয়াজ্জেমগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোঃ আসলাম হোসেন গাজী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড বিএনপি,মোঃ রহমত উল্লাহ আহবায়ক কমিটির অন্যতম সদস্য পল্লবী থানা বিএনপি, অতঃপর উন্নয়ন কমিটির সম্মানিত সভাপতি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার পরিসমাপ্তি ঘোষনা করেন। সবশেষে এলাকার সার্বিক মঙ্গল ও কমিটির সাফল্য কামনা করে দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন বাউনিয়াবাদ আলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা আবু সুফিয়ান সাহেব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com