1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাজিরহাট গন চুরির হিড়িক: প্রশাসনের নীরবতায় চরম আতঙ্কে এলাকাবাসী ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক বেঁচে থাকারও এক নীরব মৃত্যু আছে মুকসুদপুরে সংবাদ সম্মেলনে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক আওয়ামী লীগ নেতা নাসিরের মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত! ভোলায় অমাবস্যা আর অবিরাম বৃষ্টির প্রভাবে জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল ও চরাঞ্চল খোকসায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যাবসা সংক্রান্ত প্রভাব বিস্তারের জেরে জোড়া খুনের ঘটনা ঘটেছে ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা জলঢাকার টেংগনমারী বাজারে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন চায়ের আড্ডায় বইয়ের ছোঁয়া:নালিতাবাড়ীতে অনন্য দৃষ্টান্ত ‘পথ পাঠাগার’

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আফজাল রহমান। তাঁর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত এ মানবিক কর্মসূচির আওতায় বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে প্রথম ও দ্বিতীয় দিনে মোট ৩০০টি পরিবারের হাতে শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বন্যাকবলিত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দুর্যোগ-পরবর্তী সময়েও পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আফজাল রহমান বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এই ত্রাণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে একইভাবে মানুষের পাশে থাকবে। ইতোমধ্যে ৩০০টি পরিবারের হাতে ত্রাণ ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।”

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদল নেতা মিজান মোল্লা ও মোহাম্মদ ইসমাইল উদ্দিন ইমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক, মোহাম্মদ বাহাদুর ও মোহাম্মদ শাকিল, বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন রিফাত, রকিবুল হাসান, সোহেল কাদের রানা ও তৌহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ এনাম, মোহাম্মদ রাশেদ ও মোহাম্মদ এরশাদ, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল আলিম, ইউনিয়ন কৃষকদল নেতা মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ ওয়াহেদ ও মোহাম্মদ হাবিব এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা কমিটির আশিস দে, সুমন দে ও প্রিয় দে-সহ স্থানীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com