বরগুনায় জেলা পুলিশের বিশেষ অ’ভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালংকার ও চো’রাই মালামালসহ দুই নারী আ’সামিকে গ্রে’ফ’তার করেছে বরগুনা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
বুধবার (২৯ জুলাই) বরগুনা সদর উপজেলার ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বরগুনা সদর থানার একটি চৌকস টিম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অ’ভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোসাঃ খাদিজা (৪০) ও মোসাঃ মরিয়ম (৩৫) নামের দুই নারীকে গ্রে’ফতার করা হয়। তবে অ’ভিযানের বিষয়টি টের পেয়ে অপর দুই আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অ’ভি’যানকালে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, বিভিন্ন ধরনের মোট ৬ ভরি ১১ আনা ৫ রতি স্বর্ণালংকার যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১১ হাজার টাকা এবং একটি ৭০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত অটোরিকশা। জব্দকৃত মালামালসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার তালিকাভুক্ত করা হয়েছে।