1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বগুড়ায় উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের রিটা‌র্নিং কর্মকর্তা বরখাস্ত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

বগুড়ায় উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের রিটা‌র্নিং কর্মকর্তা বরখাস্ত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৯ মে, ২০২৪, ৫:৩৭ অপরাহ্ণ

 এস.এম.জয়, বগুড়া:

বগুড়ায় নমুনা প্রতীকের সাথে ব্যালট পেপারের প্রতীকের মিল না থাকার ঘটনার সদ‌রের রিটা‌র্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ‌কে বরখাস্ত করা হ‌য়ে‌ছে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজা পারভীন।

এর আগে সকা‌লে সদ‌রের ভাইস চেয়ারম‌্যান (পুরুষ) প্রার্থী ইফতারুল ইসলাম মামুন নামের এক প্রার্থী অ‌ভি‌যোগ তো‌লেন, প্রতীক বরাদ্দের দিন কাঠিওয়ালা আইসক্রিমের ছবি দেওয়া হয়৷ সেই প্রতীক নিয়েই তি‌নি প্রচারণা চালান। ‌কিন্তু আজ ভোট শুরু হওয়ার পর দেখলাম ব্যালটে বরাদ্দ প্রতীকের সাথে মিল নেই। সেখানে কুলফি আইসক্রিম দেওয়া হয়েছে। এতে ভোটাররা তার প্রতীক চিনতে পারছে না। তি‌নি নির্বাচন অফিসে গি‌য়েও কাউকে পাননি।

এরপর নির্বাচন ক‌মিশন থে‌কে বেলা ১১টার পর নমুনা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারের প্রতীকের মিল না থাকায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের (পুরুষ) ভোটগ্রহণ স্থগিত করার কথা জানা যায়।

এ- বিষ‌য়ে কথা বল‌তে একা‌ধিকবার সদর উপ‌জেলা রিটা‌র্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ‌কে একাধিকবার ফোনে কল কর‌লেও তার সা‌থে যোগা‌যোগ করা সম্ভব হয়‌নি।

জানতে চাইলে সদর ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজা পারভীন জানান, বিষয়টি আমরাও শুনতে পেয়েছি। নির্বাচন কমিশন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনও কোনো লিখিত নির্দেশনা আসেনি।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান ব‌লেন, আপনারা যতটুকু জে‌নে‌ছেন আমিও ততটুকু জা‌নি। এখনও অ‌ফি‌সিয়াল চি‌ঠি পাইনি। বরাদ্দ প্রতী‌কের সা‌থে ব্যালট পেপারে প্রতীকের মিল না থাকায় সদর উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যানের ভোটগ্রহণ স্থগিতের ঘটনায় এই বরখাস্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com