1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফেনীর ফুলগাজীকে দ্রুত পৌরসভায় রূপান্তর করা হবে’ — এমপি রফিকুল আলম মজনু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক হাইকোর্টের আদেশ উপেক্ষা : খুলনা ওয়াসায় বিতর্কিত নিয়োগ পরিক্ষা শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র-গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ-গাজীপুরে শিক্ষামন্ত্রী মহাদেবপুরে প্রতিবেশীর বাড়িতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে নৃশংসতা মেহেন্দিগঞ্জে সাংবাদিক কন্যা মেঘ’র টেলেন্ট পুলে বৃত্তি লাভ ‎উখিয়া সীমান্তে সার-তেল পাচারের ১২ লাখ টাকা উদ্ধার, আটক ২! রামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা লক্ষ্মীপুর যেন মাদকের গোডাউন! আবারো দুই মাদক ব্যবসায়ী আটক দিনাজপুর (৪২ বিজিবি) বিরল সীমান্তে দেশি মদ উদ্ধার চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন

ফেনীর ফুলগাজীকে দ্রুত পৌরসভায় রূপান্তর করা হবে’ — এমপি রফিকুল আলম মজনু

reporter মহিউদ্দিন মহি খন্দকার ,(ফেনী)
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ

ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেছেন, ফুলগাজীকে দ্রুত পৌরসভায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গত শুক্রবার (১০ জুলাই) বিকেলে ফুলগাজী উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত ‘প্রান্তিক জনগণের কথা শুনি’ শীর্ষক গণশুনানি ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিকেল ৩টা থেকে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সেবাপ্রার্থীদের অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এমপি মজনু। বিচার, চিকিৎসা, মামলা-সংক্রান্ত জটিলতা, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উপস্থিত লোকজন তাদের মতামত তুলে ধরেন।
এ সময় এমপি রফিকুল আলম মজনু বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। প্রতিটি প্রকল্পে গুণগত মান নিশ্চিত করতে হবে। কাজের মান সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিল পরিশোধ না করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোথাও অনিয়ম, দুর্নীতি বা নিম্নমানের কাজ চোখে পড়লে তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং তাকে সরাসরি জানাতে। গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা উন্নয়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে এমপি মজনু উপস্থিত ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার (গোলাপ), মাস্টার আবুল কালাম, শহিদুল্লাহ মজুমদার, আবুল খায়ের, আখতারুজ্জামান আজিম, ফরিদ আহমেদ ভূঁইয়া, শাহীনসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com