1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ফুসে উঠেছে আমজনতা পীরগঞ্জে ডাক্তারের বদলীর আদেশ বাতিলের দাবীতে হাসপাতালে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ফুসে উঠেছে আমজনতা পীরগঞ্জে ডাক্তারের বদলীর আদেশ বাতিলের দাবীতে হাসপাতালে মানববন্ধন

reporter মো:রেজওয়ানুল ফেরদৌস
calendar প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের বদলীর আদেশ বাতিলের দাবীতে মঙ্গলবার হাসপাতাল চত্বরে পীরগঞ্জবাসী মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক সহ সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। নিয়ম বর্হিরভুত ভাবে ও বদলীর নীতিমালা ভঙ্গ করে অসৎ উদ্দেশ্যে এ হাসপাতালের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ কামাল আহমেদ কে রাণীশংকৈল উপজেলায় একই পদে জরুরী ভাবে বদলী করায় এলাকার আম জনতা প্রতিবাদ করা সহ ফুসে উঠেছে। জানা গেছে, ডাঃ কামাল আহমেদ প্রায় ৪ মাস পূর্বে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেন। তিনি হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালন করা সহ বেশ কিছু উন্নয়ন মূলক কাজ ও রোগীদের নানামুখি সেবা নিশ্চিত করা সহ হাসপাতালকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন। ঠিক সেই মহুর্তে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে বিদায়ী পরিচালক প্রশাসন ডাঃ এবিএম আবু হানিফ ২০২৬ সালে ১৪ জানুয়ারী ডাঃ কামাল আহমেদ কে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জরুরী ভাবে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে বদলী করেন। অপর দিকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৫ বছর একটানা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত থাকা ও হাসপাতাল নষ্ট করার কারিগর ডাঃ আব্দুল জব্বারকে প্রায় ৪ মাস পূর্বে এ হাসপাতাল থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে জরুরী বিভাগে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করার জন্যে কর্তৃপক্ষ নির্দেশ প্রদান করেন। ডাঃ আব্দুল জব্বারকে ৫ কার্যদিবসের মধ্যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে যোগদান না করলে তিনি চাকুরি থেকে অবমুক্ত হবেন বলে বদলীর প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তর উল্লেখ্য করেন। তিনি সেখানে যোগদান না করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাঃ আবু জাফর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা শতভাগ ভঙ্গ করে পুনরায় গত ১৮/০১/২০২৬ইং তারিখে ডাঃ আব্দুল জব্বারকে এ হাসপাতালে যোগদান করার নির্দেশ প্রদান করেন। ডাঃ আব্দুল জব্বারের বদলীর ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর সীমাহিন অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতার প্রতিবাদে পীরগঞ্জবাসী মানববন্ধন কমীসূচীর আয়োজন করেন। মানবন্ধনে গণঅধিকার পরিষদের উপজেলা শীর্ষ নেতা প্রফেসর আব্দুস সোবহান, পৌর সভাপতি আলমগীর কবীর জুয়েল, বিএনপি’র নেতা রাসেল রাজ, যুবদল নেতা শরিফ সহ অন্যান্য বক্তব্য দেন। ডাঃ আব্দুল জব্বারের পদায়নের আদেশ বাতিল করা ও জনস্বার্থে ডাঃ কামাল আহমেদকে এ হাসাপাতালে বহাল রাখার জন্যে পীরগঞ্জবাসী সংশ্লিষ্ট প্রশাসনকে জোর দাবী জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com