1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ফুলবাড়ীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ফুলবাড়ীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

reporter মো. ফয়জার রহমান, বিশেষ প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ

‘অভয়াষশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষ্য সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মো.ইসাহাক আলী। পরে উপজেলা পরিষদ অডিটরিয়মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস কর্মকর্তা মোছাঃ রাশেদা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো’ নুরু ইসলাম, আনছার ভিডিপি কর্মকর্তা রীতা রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা বিএনপি‌‌র সভাপতি (ভারপ্রাপ্ত) মওলানা নবিউল ইসলাম। পৌর যুবদলের সদস্য সচীব মানিক মন্ডলসহ উপজেলার মৎস্য চাষীগণ, গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা মাছ উৎপাদনে বিশেষ ভূমিকা রাখায় মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com