১২ জুলাই ২০২৬ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর খানপুর ও আমতলী বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৩৭ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয় ২৯ বিজিবি । আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালন মালামালের সিজার মূল্য- ২,২৭,৫৫০/- (দুই লক্ষ সাতাশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা) টাকা। ভবিষ্যতেও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত আছে বলে জানিয়েছেন।