1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন ‎মাদারীপুর সদর ও রাজৈরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭জন পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ ডিমলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গণপরিবহনে নতুন ভাড়া নৈরাজ্য রেকর্ড! পুলিশ হডকোয়ার্টার্সের লক্ষ্মীপুর জোন পরিদর্শন মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে সফলতার জন্য,পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন কালকিনিতে নবজাতকের মাঝে গাছের চারা ও জন্মনিবন্ধন বিতরন

ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন

reporter  মোঃ ফয়জার রহমান,দিনাজপুর
calendar প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর আদর্শ কলেজপাড়া গ্রামে মাদক বিক্রির প্রতিবাদ করায় হামলা ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. মেহেদী হাসান হিরা ও তার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মেহেদী হাসান হিরা অভিযোগ করেন, গত ১০ সেপ্টেম্বর মাদক বিক্রির প্রতিবাদ করায় একই গ্রামের বুদু মিয়ার ছেলে মো. অহেদুল ইসলাম, মো. আজিজুল ইসলামের ছেলে মো. লাবু এবং মো. বুদু মিয়ার ছেলে মো. অবাইদুল ইসলামসহ কয়েকজন রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান।
এ সময় তাকে, তার শাশুড়ি মোছা. নারগিছ বেগম, সঙ্গে থাকা মোছা. লাভলী বেগম ও নারগিছ বেগমের মেয়ে ভাবনা আক্তারকে এলোপাতাড়ি মারপিট করে আহত করা হয় বলে অভিযোগ করেন তিনি।
মেহেদী হাসান হিরা আরও অভিযোগ করেন, অহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছেন। এমনকি কোমলমতি শিশু-কিশোরদের ব্যবহার করে মাদক বেচাকেনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এতে এলাকার শিক্ষার্থী ও যুবসমাজ মাদকের ঝুঁকিতে পড়ছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, ঘটনার পর প্রশাসনকে বিষয়টি জানানো হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা মাদক বিক্রি বন্ধ, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের সদস্যদের নিরাপত্তাসহ ন্যায়বিচারের দাবি জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com