1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ডাকবাংলোর পুকুরে ডুবে ঝরল মেধাবী ছাত্রের প্রাণ বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভায় খালিশপুর থানা যুবদল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত আত্রাই উপ জেলার ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান। র‍্যাবের পৃথক অভিযানে কক্সবাজারে হত্যা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

reporter মোঃ ইসমাইল হোসাইন
calendar প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী মাস্টারপাড়া গ্রামে বাড়ির সামনের ডোবার পানিতে পড়ে রাবেয়া খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা গোলাম রব্বানীর দুই বছর বয়সী কন্যা রাবেয়া খাতুন সোমবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনে খেলতে গিয়ে পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের ডোবায় তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন।
পরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
ফুলবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে জানা গেছে।
স্থানীয় সচেতন মহল জানায়, বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও জলাশয়ে শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন। সামান্য অসাবধানতাই এ ধরনের অপূরণীয় দুর্ঘটনার কারণ হতে পারে বলে তারা মনে করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com