1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফুলপুরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

ফুলপুরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

reporter ফয়জুর রহমান, (ময়মনসিংহ)ফুলপুর 
calendar প্রকাশিত: ১৭ মে, ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা দূর্যোগ ব্যবস্হাপনা কমিটির জরুরি প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬মে  বিকাল ৪ ঘটিকার সময় ফুলপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান ফারুক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাদী,উপজেলা প্রকল্প কর্মকর্তা আশিষ কর্মকার, সমাজ সেবা অফিসার শিহাব উদ্দিন খান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা লুৎফর রহমান, কৃষি সম্পসারণ কর্মকর্তা কামরুল ইসলাম কামু, ১০ নং বওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান ডালিম,৬ নং পয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিদুল ইসলাম, এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও ছাত্র প্রতিনিধি ও সেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দুর্যোগ মোকাবেলায় আমাদেরকে গত ২০২৪ সালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের যে সমস্ত ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধন করে নতুন একটি কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে। তিনি বলেন আমরা জানি প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম আমরা যদি দুর্যোগ আসার পূর্বেই তা থেকে বাঁচার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে অনেক ক্ষেত্রেই ক্ষতির পরিমাণটা অনেক অংশে কম হবে। আর আমাদেরকে গ্রামের যে সকল অসচেতন মানুষ আছে তাদেরকে সচেতন করতে হবে। দুর্যোগপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে এবং যে সমস্ত পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলোর একটা আগাম খসড়া তালিকা প্রস্তুত করার জন্য তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com