1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফুলগাজীর আনন্দপুরে ছাত্রজনতার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ অসহায়, দরিদ্র ও রোগীদের মাঝে বিতরণ ছাতকে বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপনে সড়ক অবরোধ, চাঁদা দাবির অভিযোগে একজন লাঞ্ছিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা চাঁদাবাজির অভিযোগ মিথ্যা দাবি করে লেগুনা মালিক-শ্রমিকদের মানববন্ধন পৌর নির্বাচনে ভোটারদের মন জয়ে দিনরাত কাজ করছেন আলোচিত মুখ কাইয়ূম মুন্সি কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চান রাসেল আহমেদ মাসুদ গাজীপুর বারের নব-নির্বাচিত সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এড. এম আর দীপু কাজিরহাট জমি সংক্রান্তবিরোধের জেরে ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত যখম।গ্রেফতার ২ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন বরইতলী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ।

ফুলগাজীর আনন্দপুরে ছাত্রজনতার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

reporter মহিউদ্দিন মহি খন্দকার
calendar প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুরে ছাত্রজনতার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপের সার্বিক তত্ত্বাবধানে সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। গত ২৭ জুলাই বিকালে আনন্দপুর বাজারে এই মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়।
র‍্যালি টি আনন্দপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাওলানা ইমদাদুল হক, আনন্দপুর উচ্চ বিদ্যালয় এর পরিচালনা পর্ষদের সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম।
ফেনী জেলা ওলামা দলের সদস্য মোহাম্মদ আরিফুর রহমান,
ফুলগাজী থানার ওসি শাহিন মিয়া বলেন তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণ, বিশেষ করে যুবসমাজ ও শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ছাত্র-যুবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাদকবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com