1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ফিলিপাইনে একটি শক্তিশালী ভূমিকম্প - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক শাহজাদপুরে পাঁচ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ৭ম শ্রেণীর ছাত্র নিখোঁজ গৌরনদীতে যুবদল নেতাকে ফেসবুকে হত্যার হুমকির অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ ‎ছারপোকার দখলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অতিষ্ঠ ভর্তি রোগীরা খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি

ফিলিপাইনে একটি শক্তিশালী ভূমিকম্প

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ জুন, ২০২৩, ২:৪৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট

ফিলিপাইনে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে।
এদিকে স্থানীয় কর্তৃপক্ষ ভূমিকম্প পরবর্তী ভূমিকম্প এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করেছে। খবর এএফপি’র।

ভূমিকম্পটি রাজধানী ম্যানিলা থেকে প্রায় তিন ঘণ্টার পথ দূরে সমুদ্র তলদেশের ১২৪ কিলোমিটার গভীরে সকাল ১০ টার দিকে আঘাত হানে। ক্যালাতাগান পৌরসভা পুলিশ প্রধান এমিল মেন্ডোজা বলেন, ভূমিকম্পের ঘটনায় তিনি ও তার কর্মীরা ঘরের বাইরে ছুটে আসেন। ম্যানিলাসহ দেশটির জনবহুল কেন্দ্রেও এ ভূমিকম্প অনুভূত হয়।

মেন্ডোজা এএফপি’কে বলেন, ‘ভূমিকম্পটি অনেক শক্তিশালী ছিল। এতে আমরা ভয়ে দ্রুত বাইরে চলে আসি।’

তিনি আরো বলেন, ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। তবে এর প্রভাব খতিয়ে দেখার জন্য দুর্যোগ কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ক্যালাতাগানের দুর্যোগ কর্মকর্তা রোনাল্ড টরেস জানান, ভূমিকম্পটি ৩০ সেকেন্ড থেকে সর্বোচ্চ এক মিনিট স্থায়ী ছিল। ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন ভবন থেকে লোকজন বাইরে বেরিয়ে আসে। বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের তথ্য কর্মকর্তা দিয়েগো মারিয়ানো জানান, কর্তৃপক্ষ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে।

তবে ‘এখন পর্যন্ত বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com