1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ফরিদপুর কোতয়ালীতে র‌্যাবের অভিযানে ৬৫ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ফরিদপুর কোতয়ালীতে র‌্যাবের অভিযানে ৬৫ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

reporter শেখ হাচান, জেলা প্রতিনিধি
calendar প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ

ফরিদপুরের কোতয়ালী থানাধীন এলাকায় র‌্যাব-১০ এর অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যমানের ৬৫ বোতল ফেয়ারডিল (ফেনসিডিল জাতীয় মাদক)সহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোতয়ালী থানাধীন মৃগী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে সন্দেহজনক একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ৬৫ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আতিয়ার রহমান (৪৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মদনা গ্রামের মৃত আনছার আলী বিশ্বাসের ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি লাল-কালো রঙের হিরো গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশনবিহীন) জব্দ করা হয়।
র‌্যাব আরও জানায়, আতিয়ার রহমান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেয়ারডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বে মাদক আইনে তিনটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১০ জানায়, মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি। যুব সমাজকে রক্ষায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com