1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ফরিদপুর উপজেলা সাব- রেজিস্ট্রার অফিসের বেহাল দশা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ফরিদপুর উপজেলা সাব- রেজিস্ট্রার অফিসের বেহাল দশা

reporter এনামুল হক ,ফরিদপুর উপজেলা(পাবনা)
calendar প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ণ

পাবনা জেলা ফরিদপুর উপজেলা ঐতিহ্যবাহী বনমালী রায় বাহাদুরের রাজবাড়ীর মধ্যে সাব-রেজিস্ট্রারের অফিস।এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ জমি কেনা বেচা সংক্রান্ত বিষয়ে আসতে হয়।বাহিরে ভিতরে অফিস স্টাফসহ সাধারণত মানুষ অবস্থান করেন।অফিসের বিল্ডিং বহু পুরাতন হওয়াতে প্রায় স্থানেই প্রতিনিয়ত প্লাস্টার ভেঙ্গে ভেঙ্গে পরে।বৃষ্টির মৌসুমে ছাদের সব স্থান দিয়েই পানি রুমের মধ্যে প্রবেশ করে। দলিল ও মূল্যবান নথিপত্র অফিসের কর্মচারীরা পলিথিন দিয়ে মুরিয়ে রাখে তবুও নথিপত্র পানি দ্বারা নষ্ট হয়ে যাচ্ছে। বারবার এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলাতেও কোন কর্ণপাত করেন না। গতরাত আনুমানিক ১০.৩০ ঘটিকায় ছাদের একটি অংশ ভেঙ্গে পরে।রাখে আল্লাহ মারে কে যদি দিনে ঘটতো তাহলে বহু মানুষের ক্ষতির আশঙ্কা ছিল।ভয়ে অফিসের কর্মচারীরা বাহিরে আসবারপত্র পেতে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করছে ।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহবুব হাসান ও উপজেলা সহকারী কমিশনার ভুমি জনাব সানাউল মোর্শেদ সাব- রেজিস্ট্রার অফিসের বিল্ডিং এর ছাদ ভেঙ্গে পড়ার কথা অবগত হয়ে আল্লাহর কাছে শুকরিয়া করে বলেন যে দিনে হলে মানুষের ক্ষতির সম্ভাবনা ছিল। তিনারা আরও বলেন নতুন বিল্ডিং যাতে দ্রুত হয় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো ।আপাতত অন্য কোন বিল্ডিং এ দ্রুত স্থানান্তর করার ব্যবস্থা নিবো।আমাদেরও আবেদন নতুন করে আর যেন কোন ক্ষয়ক্ষতি না হয়। কর্তৃপক্ষকে দ্রুত নতুন কোনো বিল্ডিংয়ে অফিস কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করছি ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com