৫২ তম পাবনা জেলা,ফরিদপুর উপজেলায় মাধ্যমিক স্তরের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ফটবল খেলায় অংশগ্রহণ করে।তাতে ছেলেদের ইভেন্টে হাড্ডা হাড্ডি লড়াই করে দিঘলিয়া এ জেড উচ্চ বিদ্যালয় ও কলেজকে ১-০ গোলে হারিয়ে বনওয়ারীনগর সরকারী সি বি পাইলট উচ্চ চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বনওয়ারীনগর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে পুঙ্গলি আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এছাড়া হাত বল কাবাডি দাবাসহ বিভিন্ন খেলার আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মাহবুব হাসান উপজেলা নির্বাহী অফিসার ফরিদপুর পাবনা। বিশেষ অতিথি জনাব মোঃ সানাউল মোর্শেদ উপজেলা ভূমি কমিশনার ফরিদপুর পাবনা ও জনাব মোঃ সাকিউল আযম থানা ইনচার্জ ফরিদপুর পাবনা। জনাব মোঃ আতিকুজ্জামান মাধ্যমিক শিক্ষা অফিসার ফরিদপুর পাবনা। আরো উপস্থিত ছিলেন প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক ও এলাকার নেতৃবৃন্দ।প্রধান অতিথি বলেন ছাত্র-ছাত্রীদের মাদকাসক্তি থেকে দূরে রাখা ও শারীরিক ফিটনেস রাখার জন্য খেলাধুলার বিশেষ প্রয়োজন বর্তমান সরকার সকল প্রকার সুযোগ-সুবিধা দিচ্ছে যাতে ছাত্ররা সঠিকভাবে লেখাপড়া করতে পারে ।সকল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয় ।পরিশেষে সভাপতি সাহেব সকল ছাত্র-ছাত্রী এবং উপস্থিতিদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন