1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ফরিদপুরের কানাইপুর বাজারে ভেজাল পণ্যবিরোধী অভিযানে মোটা অংকের জরিমানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

ফরিদপুরের কানাইপুর বাজারে ভেজাল পণ্যবিরোধী অভিযানে মোটা অংকের জরিমানা

reporter মোঃ সজিব মিঞা, সালথা,ফরিদপুর 
calendar প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ

ফরিদপুর জেলার কানাইপুর বাজারে ভেজাল ও অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানকে মোটা অংকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় নকল ওরস্যালাইন, চিপস, ভেজাল গুড় এবং বিএসটিআই লোগোবিহীন সয়াবিন তেল বোতলজাত করার মতো নানা অনিয়ম ধরা পড়ে। অভিযানে জেলা প্রশাসকের নির্দেশনায় একটি চৌকস টিম অংশ নেয় এবং ডিসি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করছে। বিশেষ করে রুপা ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানে অনুমোদনহীনভাবে বিভিন্ন পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া বিএসটিআই অনুমোদন ছাড়া সয়াবিন তেল বোতলজাত এবং নকল ওরস্যালাইন তৈরির বিষয়টিও ধরা পড়ে।
এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইনের আওতায় কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন—
মেসার্স নিমলেন্দ সাহা এন্ড সন্স, প্রোপ্রাইটর নিরঞ্জন সাহা (কানাইপুর) — ২,০০০ টাকা,রুপা ফুড প্রোডাক্টস, প্রোপ্রাইটর মো: জাফর মোল্লা — ৮০,০০০ টাকা,মো: সেকেন্দার (ভেজাল গুড়) — ৫,০০০ টাকা,মোহাম্মদ নাজমুল ইসলাম — ১,০০,০০০ টাকা
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করে জানায়, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরায় ধরা পড়লে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com