1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ফতুল্লায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূঁকে মারধর যুবদলের সভাপতি মাসুম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক শাহজাদপুরে পাঁচ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ৭ম শ্রেণীর ছাত্র নিখোঁজ গৌরনদীতে যুবদল নেতাকে ফেসবুকে হত্যার হুমকির অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ ‎ছারপোকার দখলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অতিষ্ঠ ভর্তি রোগীরা খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি

ফতুল্লায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূঁকে মারধর যুবদলের সভাপতি মাসুম

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৪, ৫:১৩ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের রসুলপুর বাগান বাড়ি এলাকায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূঁকে মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজের বিরুদ্ধে।

এ ঘটনায় গৃহবধূ জায়েদা বেগম বাদী হয়ে কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম রাজ ( ৪২) হযরত ( ৩০) নামের দুইজনের নাম উল্লেখ্য করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ অভিযোগ সূত্রে জানা যায়, মাসুম রাজ দীর্ঘনিদ যাবাৎ গৃহবধূ জায়েদা বেগমকে কু-প্রস্তাব দিয়া বিরক্ত ও উতাক্ত করিয়া আসিতেছে। সোমবার (২৯ এপ্রিল) রাত অনুমান সাড়ে ৯ টার সময় বাগানবাড়ী এলাকায় ফ্লক্সিলোডের দোকানের সামনে দিয়া যাওয়ার সময় মাসুম রাজ কু-প্রস্তাব দিয়া বলে যে, রাতে তার বাসায় যাওয়ার জন্য।

মাসুম রাজের কু-প্রস্তাবে রাজি না হয়ে তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিবে বলে জানালে মাসুম রাজ গৃহবধূর উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে এলোপাথারী কিলঘুষি ও লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও অচেতর জখম করে ও তাকে হত্যার চেষ্টা। এ সময় গৃহবধুর গলায় থাকা একটি আট আনি ওজনের স্বর্ণের চেইন ও ২নং বিবাদী হযরত তাকে মারধর শুরু করে এবং পার্স ব্যাগে থাকা নগদ- ১৭’শ টাকা নিয়া যায়।

এ সময় গৃহবধূর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে মাসুম রাজ ও হযরত হুমকি দিয়ে বলে এই বিষয়ে কাউকে কিছু বলিস কিংবা কোন থানা পুলিশ করিস তাহা হইলে তোকে যেখানে পাবো চিরতরে প্রাণে মারিয়া ফেলিবো।

এলাকাবাসী জানায় মাসুম রাজ সে এলাকায় সমিতির ব্যবসা করে এ সুবাদ তার কাছে টাকার জন্য বিভিন্ন অসহায় নারী পুরুষ আসে অনেকে টাকা না দিতে পারলে সেই নারীদেরকে বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com