1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
প্লাস্টিকের হাঁড়ি-পাতিলের আড়ালে প্রতারণার সাম্রাজ্য ফাঁস — ধুমপাড়ায় ভুয়া কবিরাজ বাবুল শেখের ভয়ঙ্কর খেলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

প্লাস্টিকের হাঁড়ি-পাতিলের আড়ালে প্রতারণার সাম্রাজ্য ফাঁস — ধুমপাড়ায় ভুয়া কবিরাজ বাবুল শেখের ভয়ঙ্কর খেলা

reporter স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫, ৫:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের ধুমপাড়া এলাকার সাগরপাড় রোডের পাশে একটি ছোট প্লাস্টিকের হাঁড়ি-পাতিলের দোকান—যেটি সাধারণ মানুষের চোখে একেবারেই নিরীহ ব্যবসা। কিন্তু দোকানের আড়ালে, অন্ধকার স্থানে, সাইনবোর্ডবিহীন একটি ‘গোপন চেম্বার’-এ চলছিল দীর্ঘ সাত বছরের এক ভয়ঙ্কর প্রতারণার ব্যবসা। এখানেই ভুয়া কবিরাজ বাবুল শেখ অসংখ্য অসহায় ও কুসংস্কারপ্রবণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন।

গোপন অনুসন্ধানী অভিযানে ধরা পড়ে বাবুল শেখ। ক্যামেরায় ধরা পড়ে—রোগীর সামনে রহস্যময় গুঁড়া, পুরনো কাপড়, কোরআন শরীফের স্ট্যান্ড, মন্ত্র লেখা কাগজ, তাবিজ-কবচ ও নানা প্রপস সাজিয়ে বসে আছেন তিনি। পাশে এক অসুস্থ রোগী, যিনি আধুনিক চিকিৎসা না নিয়ে এই ভুয়া কবিরাজের অন্ধ বিশ্বাসে ফেঁসে গিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বাবুল শেখের কোনো সরকারি অনুমোদন বা লাইসেন্স নেই। তবুও তিনি নিজেকে ক্ষমতাধর ‘কবিরাজ’ দাবি করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আশ্চর্যের বিষয়, শুধু কবিরাজগিরি নয়—দোকানে প্লাস্টিকের পণ্য বিক্রির আড়ালে তিনি ‘ওজালি’ (ধর্মীয় চিকিৎসা) সেবাও দিচ্ছেন। যখনই কেউ তার লাইসেন্স বা অনুমোদনের বিষয়ে প্রশ্ন তোলে, তিনি প্রকাশ্যে হুমকি দেন এবং দাবি করেন—“আমার পকেটে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ—সবাই আছে, কেউ আমাকে কিছু করতে পারবে না।”

গত সাত থেকে দশ বছরে অসংখ্য মানুষ তার ফাঁদে পড়েছেন। সংসারের অশান্তি, সন্তান না হওয়া, জন্ডিস, লিভার রোগ—এমনকি মানসিক সমস্যা সমাধানের নামে প্রতিবার হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। অনেকের অবস্থা চিকিৎসাহীনতায় আরও খারাপ হয়েছে, কেউ কেউ সর্বস্বান্ত হয়ে পথে বসেছেন।

ভুক্তভোগীদের অনেকেই সামাজিক লজ্জা ও ভয়ের কারণে প্রকাশ্যে মুখ খুলতে চান না। তবে অনুসন্ধানী সাংবাদিকদের হাতে থাকা ভিডিও, ছবি ও সাক্ষাৎকার প্রকাশ পেলে এলাকায় ব্যাপক তোলপাড় হবে বলে স্থানীয়দের ধারণা।

সাংবাদিক সমাজের ভাষায়—“এই ধরনের ভুয়া কবিরাজরা শুধু মানুষের টাকা নয়, জীবন, মানসিক শান্তি ও সামাজিক মর্যাদাও ধ্বংস করছে।”

জনসচেতনতার আহ্বানঃ
কখনো ভুয়া কবিরাজ, ওঝা বা তাবিজ-কবচ ব্যবসায়ীর ফাঁদে পা দেবেন না। রোগের সঠিক চিকিৎসার জন্য নিবন্ধিত ডাক্তার ও আধুনিক চিকিৎসা পদ্ধতি বেছে নিন। কুসংস্কারের নামে আপনার অর্থ ও জীবন দুটোই যেন ধ্বংস না হয়।

প্রশাসনের প্রতি নিরীহ মানুষের দাবি:
অবিলম্বে বাবুল শেখ ও তার মতো প্রতারকদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনুন, যাতে অন্য প্রতারকেরা ভয় পায় এবং এ ধরনের কালোবাজারি স্থায়ীভাবে বন্ধ হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com