1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের রোজিনা আক্তার তিশা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক শাহজাদপুরে পাঁচ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ৭ম শ্রেণীর ছাত্র নিখোঁজ গৌরনদীতে যুবদল নেতাকে ফেসবুকে হত্যার হুমকির অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ ‎ছারপোকার দখলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অতিষ্ঠ ভর্তি রোগীরা খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি

প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের রোজিনা আক্তার তিশা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক সেমিনার ও কর্মশালায় অংশ নিয়ে প্রশিক্ষণ সনদ গ্রহণ করেছেন শেরপুরের সাংবাদিক রোজিনা আক্তার তিশা|

গত ২০ মে বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাংলাদেশ প্রেস কাউন্সিল ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি-নৈতিকতা” বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ শেষে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর সদস্য সাংবাদিকরা সনদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

সেমিনার ও কর্মশালায় সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব, তথ্য যাচাই-বাছাই এবং সাংবাদিকতার নীতি-নৈতিকতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর সাধারণ পরিষদ সদস্য হিসেবে অংশগ্রহণের সুযোগ পান সাংবাদিক রোজিনা আক্তার তিশা। কর্মশালায় অংশগ্রহণ শেষে তিনি প্রশিক্ষণ সনদ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত অতিথিরা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (সরকারের উপসচিব) মোঃ আব্দুস সবুর। এছাড়াও স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর এবং শুভেচ্ছা বক্তব্য দেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।

সেমিনার ও কর্মশালায় সারাদেশ থেকে আগত রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর ৬০ জন সদস্য সাংবাদিক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com