1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
প্রিয় উত্তম স্যার আর নেই: শোকস্তব্ধ মনিরামপুর ডিগ্রি কলেজ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদীর শৈলা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন এআই নতুন প্রজন্মকে অলস করে তুলছে দিনাজপুরের বিরামপুরে আরতি হাঁসদার মায়ের মৃত্যুতে আদিবাসী পার্টির নেতৃবৃন্দের গভীর শোক খুলনায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী এমদাদুল হাওলাদার ওরফে জিহাদ গ্রেফতার আমরা বেদায়াত, কুফর ও বাতিলের বিরুদ্ধে ; এদের সাথে আমাদের কোনো আপোষ নাই -ছারছীনার পীর ছাহেব আমনের মৌসুমে স্বস্তি: মোহনপুরে আউশ ধান পরিচর্যায় ব্যস্ত কৃষকরা প্রিয় উত্তম স্যার আর নেই: শোকস্তব্ধ মনিরামপুর ডিগ্রি কলেজ বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কাশিমপুরে জমজমাট চোরাই তেলের কারবার রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রিয় উত্তম স্যার আর নেই: শোকস্তব্ধ মনিরামপুর ডিগ্রি কলেজ

reporter মণিরামপুর (যশোর)
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ

দীর্ঘ ১০ বছর মারণব্যাধি ক্যান্সারের সাথে লড়াইহ করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মণিরামপুর ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক উত্তম কুমার চন্দ্র। গত ১৭ আগস্ট (সোমবার) রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমণ করেন। তিনি যশোর জেলার মণিরামপুর উপজেলার চাঁদপুর মাঝিয়ালি গ্রামের স্বর্গীয় অনিল কুমার চন্দ্রের কনিষ্ঠ সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি শিক্ষার্থীদের অত্যন্ত স্নেহের ও নির্ভরযোগ্য অভিভাবক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি শিক্ষার্থী ও সহকর্মীদের সাথে তাঁর ছিল দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ক্রীড়ানুরাগী এই শিক্ষক ফুটবল ও ক্রিকেট ভালোবাসতেন গভীরভাবে। তরুণদের খেলায় উদ্বুদ্ধ করতে ২০০৬ সালে তিনি ‘মণিরামপুর স্পোর্টিং ক্লাব’ প্রতিষ্ঠা করেন । এছাড়া তিনি সরকারিভাবে মণিরামপুর উপজেলা ক্রীড়া অঙ্গন সভাপ্রতি ছিলেন দীর্ঘ ১৫ বছর এবং আমৃত্যু ‘মণিরামপুর ক্রিকেট একাডেমি’র সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।
মণিরামপুর ডিগ্রি কলেজ, চাঁদপুর মাঝিয়ালি মাধ্যমিক বিদ্যালয় সহ নিজ গ্রামের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে গরীবপুর মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক,,ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com