1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ঢেউ টিন ও চেক বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ঢেউ টিন ও চেক বিতরণ

reporter মোঃ শাহিদুল ইসলাম, ফরিদপুর জেলা
calendar প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ত্রাণ সামগ্রী ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ৩১জুলাই  সকালে উপজেলা পরিষদ চত্তরে বিতরন কার্য পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রহমান,ত্রাণ শাখার অফিস সহকারী ইলিয়াস হোসেন।

উপজেলার ৯৩ জন ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের সুবিধা ভোগীদের প্রত্যেককে ৩ হাজার টাকার একটি করে চেক প্রদান সহ মোট ১১৩ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন। মোট ৩ লক্ষ ৩৯ হাজার টাকা সুবিধা ভোগীরা পেয়েছেন।

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দীন বলেন,প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের তালিকা যাচাই-বাছাই করে তাদেরকে সরকারিভাবে বিনামূল্য ত্রান সামগ্রী ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com