1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে স্বাগত কিশোর দাস চৌধুরীর শুভেচ্ছা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নন্দিনী হত্যার বিচার হবে খুব দ্রুত পরিবারের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু ভালোবেসে বিয়ে, দাম্পত্য কলহে বিয়ের ৮ মাস পরই রহস্যজনক মৃত্যু নিবিরের মুলাদীতে রাস্তার কাজে ধীরগতি। দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ ‎সিংগাইরে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে গণস্বাক্ষরসহ অভিযোগ কাহালুতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জের রূপসী কাজীপাড়ায় ডাইং মিলের বিষাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক, জনদুর্ভোগ চরমে কুমিল্লায় লবণ বোঝাই কভার্ড ভ্যান  ইয়াবা উদ্ধার, আটক ৫ পলাশবাড়ীতে বিশ্বের সর্ব বৃহৎ রাম মুর্তি নির্মান কেন্দ্র করে চরম উত্তেজনা উদ্বেগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে স্বাগত কিশোর দাস চৌধুরীর শুভেচ্ছা

reporter শায়েক আহমদ,মৌলভীবাজার
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান Tarique Rahman-এর চায়ের দেশ মৌলভীবাজারে শুভাগমন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমন একজন রাষ্ট্রনায়ক, যিনি মানুষের হৃদয়ের ভাষা বোঝেন এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা বলেন। তাঁর নেতৃত্বে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে জনগণ প্রত্যাশা করে।”
তিনি আরও বলেন, মৌলভীবাজারের জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর আগমনে আনন্দিত ও উচ্ছ্বসিত। এ সফর জেলার উন্নয়ন, সম্ভাবনা ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্বাগত কিশোর দাস চৌধুরী বর্তমানে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং ২০০৪ থেকে ২০২০ সাল পর্যন্ত মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফর সফল ও ফলপ্রসূ হোক—এ প্রত্যাশা ব্যক্ত করে জেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com