1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পৌরসভার উদ্যোগে ৯ নম্বর ওয়ার্ডে পানিবন্দি পরিবারে চাল বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

পৌরসভার উদ্যোগে ৯ নম্বর ওয়ার্ডে পানিবন্দি পরিবারে চাল বিতরণ

reporter মোঃ কামরুল ইসলাম রানা,রাঙ্গামাটি জেলা 
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ

টানা বর্ষণ আর পাহাড়ি ঢলের পানিতে রাঙ্গামাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অসংখ্য পরিবার কয়েকদিন ধরে পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। ঘরবন্দি মানুষের জীবনযাত্রা একেবারেই থমকে গেছে। ঠিক এই সময় পৌরসভার উদ্যোগে পানিবন্দি পরিবারগুলোর হাতে পৌঁছে দেওয়া হয় জরুরি খাদ্যসামগ্রী হিসেবে চাল।
এ চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন —
এ কে এম বশির হোসেন, রাঙ্গামাটি পৌরসভা
মোঃ বাচ্চু মিয়া, জেলা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক
মোঃ শাহ আলম, জেলা যুবদল সহ-সভাপতি,
মোঃ কামাল হোসেন, জেলা যুবদল সহ-সাধারণ সম্পাদক,
মোঃ ইদ্রিস হাওলাদার, পৌর শ্রমিক দল সভাপতি ও ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি
কাদেমুল ইসলাম খাদেম,
৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক
মোঃ আশরাফুল ইসলাম, জেলা ছাত্রদল সহ-দপ্তর সম্পাদক,
প্রচারের দায়িত্বে ছিলেন ৯ নং ওয়ার্ড যুবদলের কর্মী মোঃ শিপন মিয়া।
ত্রাণ গ্রহণ করতে আসা এক বাসিন্দা জানান, কয়েকদিন ধরে পানিবন্দি থাকার কারণে খাদ্য সংকটে ভুগছিলেন তারা। পৌরসভার এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আরও ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com