1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
পাথালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৫ আগস্টের শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে রাস্তা নষ্ট করে ফসলি মাটি গিলে খাচ্ছে মেম্বার মোতালেব কাজী: প্রশাসন নীরব ভূমিকায় বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী

পাথালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৫ আগস্টের শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

reporter  নান্নু মিয়া
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ

​৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সুবাহানের দ্রুত রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাথালিয়া ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আবুল কালাম।
​উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির এবং পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে ৫ আগস্টের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার শান্তি কামনার পাশাপাশি গুরুতর অসুস্থ বিএনপি নেতা আব্দুস সুবাহানের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরিশেষে দেশ, জাতি এবং গণতন্ত্রের সামগ্রিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল শেষ হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com