1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পাগলায় এক ছেলে ও দুই নারীকে আটকে রেখে ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতা ইমরান হোসেন হিমুর বিরুদ্ধে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক শাহজাদপুরে পাঁচ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ৭ম শ্রেণীর ছাত্র নিখোঁজ গৌরনদীতে যুবদল নেতাকে ফেসবুকে হত্যার হুমকির অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ ‎ছারপোকার দখলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অতিষ্ঠ ভর্তি রোগীরা খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি

পাগলায় এক ছেলে ও দুই নারীকে আটকে রেখে ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতা ইমরান হোসেন হিমুর বিরুদ্ধে

reporter শফিকুল ইসলাম, ‎নারায়ণগঞ্জ
calendar প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ

‎নারায়ণগঞ্জের ফতুল্লা থানার অন্তর্গত পাগলা শান্তি নিবাস এলাকায় প্রবাসী সুমন মিয়ার বাড়ির ৭ তলার ভাড়াটিয়া আমেরিকান নাগরিক এক ছেলে ও দুই নারী কে আটকে রেখে রাতভর অমানুষিক নির্যাতন ও ১০ লক্ষ টাকার চাঁদা দাবির অভিযোগ উঠেছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন হিমু ও তার বাহিনীর বিরুদ্ধে।

‎জানাযায়  বিগত দুই মাস যাবত সুমন মিয়ার বাড়ির ৭ ম তলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন আমেরিকান নাগরিক মাজেদুল হক, (৪০) গত ১৩ ই  সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে  মাজেদুল তার দুই বান্ধবী সুমাইয়া (২৩) ও জারা (২৪) কে নিয়ে আসে  তার ভাড়া বাসায়, একটি ছেলে দুইটি মেয়েকে নিয়ে তার বাসায় এসেছে এই বিষয়টি জানতে পেরে স্বেচ্ছাসেবক দল নেতা ইমরান হোসেন হিমু ও তার বাহিনী নিয়ে ঐ বাড়ির ৭ তলার ফ্ল্যাটে প্রবেশ করে এবং তাদেরকে চরিত্রহীন আখ্যা দিয়ে আটকে রেখে রাতভর করে অমানুষিক নির্যাতন , তাদের সাথে থাকা দুইটি আই ফোন ও চারটি অ্যান্ড্রয়েড ফোন, পাসপোর্ট , ক্রেডিট কার্ড, ১২ হাজার টাকা সহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয় , পরবর্তীতে তাদের কাছে আরো ১০ লক্ষ টাকা দাবী করে এবং পুনরায় নির্যাতন চালায়।   পরের দিন দুপুরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এসআই আবুল কালাম ও সঙ্গীয়  ফোর্স ঘটনাস্থলে এসে ইমরান হোসেন হিমু ও  তার বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া ছয়টি মোবাইল ফোন , পাসপোর্ট, সহ আটকৃতদের উদ্ধার করে পুলিশ হেফাজতে থানায় নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com