1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনা – মোংলায় বছরে হাজার কোটি টাকার মাদক বানিজ্য মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ নতুন পুলিশ সুপার যোগদান বাগেরহাট জেলায় বিরলে অসময়ে মাচায় তরমুজ চাষে চমক, কৃষক জয়নন্দের অভাবনীয় সাফল্য সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে এক লাখ টাকা দাবি, আটক ব্যক্তি কারাগারে শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: বিরলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাদিক রিয়াজ চৌধুরী এমপি কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতের আঁধারে চলছে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব

পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল

reporter নুরুল আমিন পলাশ
calendar প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ

খুলনার পাইকগাছায় হিলফুল ফুজুল স্বেচ্ছায় সেবাদান সংঘের উদ্যোগে অসহায় দুই পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌরসভাস্থ হিলফুল ফুজুল সংঘের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ও সমাজসেবক এম এম আব্দুস সামাদ এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল জলিল ঢালী।

সংগঠনের সেক্রেটারি মো. আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, মো. নুরুল আমিন পলাশ ও মো. শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহম্মেদ, ক্যাশিয়ার মো. আজাদ, সমাজকল্যাণ সম্পাদক আওছাফুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. রাজু আহমেদ, দপ্তর সম্পাদক মো. জিনারুল ইসলাম এবং নির্বাহী সদস্য মো. মুজিবুর রহমান ও মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে অসহায় দুই পরিবারের হাতে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন ও আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, হিলফুল ফুজুল স্বেচ্ছায় সেবাদান সংঘ ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com