1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পাঁচবিবিতে কৃষকের শত শত হেক্টর আলুর জমি বৃষ্টির পানির নিচে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক শাহজাদপুরে পাঁচ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ৭ম শ্রেণীর ছাত্র নিখোঁজ গৌরনদীতে যুবদল নেতাকে ফেসবুকে হত্যার হুমকির অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ ‎ছারপোকার দখলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অতিষ্ঠ ভর্তি রোগীরা খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি

পাঁচবিবিতে কৃষকের শত শত হেক্টর আলুর জমি বৃষ্টির পানির নিচে

reporter গোলাম মর্তুজা,পাঁচবিবি 
calendar প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ

জয়পুরহাটের পাঁচবিবি তে কৃষকের শত শত হেক্টর আলুর জমি এখন বৃষ্টির পানির নিচে,পাঁচবিবি উপজেলার পূর্ব অঞ্চল কুসুম্বা ইউনিয়ন, আওলাই ,মোহাম্মদপুর ,আটাপুর ইউনিয়নে। গত শুক্রবার সরো জমিনে গিয়ে দেখা যায় , কৃষকের শত শত হেক্টর আলুর জমি এখন বৃষ্টির পানির নিচে ।
বিভিন্ন কৃষকের সাথে আলুর বিষয়ে কথা হলে কৃষকরা জানান, ১ কেজি আলু উৎপাদনে মোট খরচ ১১ টাকা , অথচ আলু বিক্রি করতে গেলে প্রতি কেজি আলুর মূল্য ৫ টাকা, প্রতি কেজি আলুতে কৃষকের ঘাটতি ছয় টাকা।
কৃষকের জমিতে হাল চাষ, আলুর বীজ, সার, লেবার কস্ট সবকিছু মিলে কৃষকের এক কেজি আলু উৎপাদনে যা খরচ হয়েছে তার অর্ধেক দামে আলু বিক্রি হচ্ছে না, এখন আবার মরার উপরে আঘাত, গতকাল সারারাত বৃষ্টি হওয়ার কারণে কৃষকের শতশত হেক্টর আলুর জমি পানির নিচে তলিয়ে যায় , যে আলু আর স্টোরে রাখা সম্ভব নয়, একজন কৃষক এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে, ব্যাংক থেকে ঋণ নিয়ে, বাড়ির গরু ছাগল বিক্রি করে আলু উৎপাদনে খরচ করেছে, এখন সেই কৃষকের মাথায় হাত।
জমি থেকে আলু উঠানো লেবার সংকট ,এছাড়া আলুর মূল্য অর্ধেকের কম , সামনে ঈদুল ফিতর সবকিছু মিলে পাঁচবিবি উপজেলার আলু চাষী কৃষকেরা দিশেহারা।
তাই উপজেলার কৃষকেরা মনে করেন, সরকার যদি এই মুহূর্তে কৃষকের পাশে না দাঁড়ান তাহলে আগামীতে কৃষকেরা আর ফসল উৎপাদন করতে আগ্রহী হবেন না।
এ বিষয়ে পাঁচবিবির কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, আলু চাষী কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে, তবে কত হেক্টর জমি এখনো পানির নিচে তলিয়ে আছে এবং কৃষকের কত টাকার ক্ষতি হয়েছে এখনই বলা সম্ভব নয় । আমরা সর্বোচ্চ কৃষকদের সহযোগিতা করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com