1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পলাশে দীর্ঘ ১৭ বছর পর ধানের শীষের নির্বাচনী প্রচার শুরু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

পলাশে দীর্ঘ ১৭ বছর পর ধানের শীষের নির্বাচনী প্রচার শুরু

reporter মোঃ বেলায়েত হোসেন, পলাশ নরসিংদী
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫, ১:১০ অপরাহ্ণ

দীর্ঘ ১৭ বছর পর নরসিংদীর পলাশ উপজেলায় শুরু হয়েছে ধানের শীষের নির্বাচনী প্রচার-প্রচারণা। বৃহস্পতিবার বিকেলে পলাশ ওয়াপডা গেইট এলাকাবাসীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী মিছিলটি বালুচর পাড়ার মোড় থেকে শুরু হয়ে পলাশ শিল্পাঞ্চল কলেজ রোড, জলসা সিনেমা হল, প্রধান সড়ক, পলাশ বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে পলাশ শিল্পাঞ্চল কলেজ গেটের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল সমাবেশে বলেন, “আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা পলাশ উপজেলার প্রতিটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি। মহান আল্লাহর কাছে আমরা তার রোগমুক্তি কামনা করছি।”

তিনি আরও বলেন, “দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এবং তারিখ ঘোষিত হয়েছে। ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।”

ঘোড়াশাল পৌরসভা বিএনপির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. লুৎফর রহমান বলেন, “আজ থেকে আমাদের প্রচার-প্রচারণা শুরু হলো। বাজার-বন্দর, রাস্তাঘাট ও গ্রামের অলিগলিতে ড. আব্দুল মঈন খানের পক্ষে ধানের শীষের প্রচারণা চালানো হবে। আমরা বিশ্বাস করি, ভোটের মাধ্যমে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গঠন সম্ভব হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
নাজমুল ইসলাম জুয়েল, সাবেক দপ্তর সম্পাদক, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদল
মো. ইসরাফিল, যুগ্ম আহ্বায়ক, ঘোড়াশাল পৌর যুবদল
মো. আখলাদ হোসেন, আহ্বায়ক, পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রদল
মো. ফারুক মিয়া, পৌরসভা যুবদল
মো. রোমান মিয়া, পৌরসভা শহর কৃষক দল
মো. রাজন রহমান, সেচ্ছাসেবক দল, ঘোড়াশাল পৌরসভা,
পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন ওয়াপডা গেট এলাকাবাসীর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এটি পলাশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিজয় নিশ্চিত।”

প্রচারণা শুরুর মধ্য দিয়ে দীর্ঘদিন পর পলাশে নির্বাচনী উচ্ছ্বাস ফিরে এসেছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com