1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু: উত্তেজিত জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু: উত্তেজিত জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা

reporter মোঃ মোঃমিজানুর রহমান মিলন, গাইবান্ধা
calendar প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ

‎গাইবান্ধার জেলা পলাশবাড়ী থানা ভুল চিকিৎসার অভিযোগে মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে পারভীন আক্তার পারুল বেগম (২৫) নামে এক প্রসূতি নারী ও নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটে শনিবার (১৮ অক্টোবর) সকালে।

‎পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পারুল বেগমকে সিজারিয়ান অপারেশনের জন্য মা ক্লিনিকে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে অস্ত্রোপচার শুরু হয় এবং ভোররাত ৪টার দিকে পারুলের মৃত্যু হয়। এসময় ক্লিনিক কর্তৃপক্ষ মৃতদেহ রংপুরে রেফার করার চেষ্টা করলে স্বজনরা বিষয়টি বুঝতে পেরে উত্তেজিত হয়ে ওঠে এবং ক্লিনিকে হামলা চালায়।

‎নিহত পারুল বেগম পৌরসভার জামালপুর গ্রামের বাদশা মিয়ার মেয়ে ও মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের শামিম মিয়ার স্ত্রী। দুই সন্তানের জননী পারুল তৃতীয়বারের মতো সিজার করাতে গিয়ে প্রাণ হারান বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

‎স্বজনরা জানান, আগের দুই সন্তানও সিজারের মাধ্যমে জন্ম নেয়। তৃতীয়বারের সিজারে ‘চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায়’ পারুলের মৃত্যু হয়। তারা ক্লিনিকের মালিক ও দায়িত্বপ্রাপ্ত নার্স ফাতেমা বেগমসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্লিনিকটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।

‎উল্লেখ্য, পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী এলাকায় সরকারি কবরস্থানের সামনে অবস্থিত মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের মালিক ফাতেমা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও ওই ক্লিনিকে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর একাধিক ঘটনা ঘটলেও বেশিরভাগ সময় সেগুলো ধামাচাপা দেওয়া হয়। ফলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com