1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
পয়লা ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশংসিত অ্যাডভোকেট মামুন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পয়লা ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশংসিত অ্যাডভোকেট মামুন

reporter নান্নু মিয়া
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ

​মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের দিকনির্দেশনায় ঘিওর উপজেলার ১ নম্বর পয়লা ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এসব জনকল্যাণমূলক কাজের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মো. মামুন মিয়া।

​স্থানীয়দের যাতায়াত দুর্ভোগ কমাতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কার ও নির্মাণ, কালভার্ট স্থাপন, বৃক্ষরোপণ এবং প্রয়োজনীয় স্থানে বাঁশের সাঁকো তৈরিতে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। বিশেষ করে বর্ষা মৌসুমে বিচ্ছিন্ন ও দুর্গম এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ করায় স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।

​এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে যেসব স্থানে অবকাঠামোগত সমস্যার কারণে জনদুর্ভোগ পোহাতে হতো, সেসব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছেন অ্যাডভোকেট মামুন মিয়া। এতে স্থানীয়দের মধ্যে তার প্রতি আস্থা ও প্রত্যাশা তৈরি হয়েছে।

​ইউনিয়নবাসীর প্রত্যাশা, উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে পয়লা ইউনিয়নের যোগাযোগব্যবস্থা ও জনসেবার মান আরও উন্নত হবে।

​এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মো. মামুন মিয়া জানান, জনগণের পাশে থেকে পয়লা ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। রাস্তা, কালভার্ট ও সাঁকো নির্মাণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং যুবসমাজের উন্নয়নেও কাজ করার পরিকল্পনা রয়েছে তার। এছাড়া সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের দিকনির্দেশনা ও সহযোগিতা নিয়ে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com