1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
‎সার্ভার বিপর্যয়ে ভূমি সেবা অচল, ৩ দিন ধরে বন্ধ দলিলের কাজ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

‎সার্ভার বিপর্যয়ে ভূমি সেবা অচল, ৩ দিন ধরে বন্ধ দলিলের কাজ

– ‎সারাদেশে একই সমস্যা, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

reporter ‎মোহাম্মদ জোবায়ের হোসেন,‎চরফ্যাশন (ভোলা) 
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ

‎সারাদেশে ভূমি সেবার সার্ভারে জটিলতা দেখা দেওয়ায় অচল হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ ভূমি সেবা কার্যক্রম। টানা তিন দিন ধরে সার্ভারে কাজ করতে না পারায় দলিলসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এর প্রভাব পড়েছে ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা ভূমি অফিসেও।

‎জমি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চর মানিকা ভূমি অফিসে এসে চরম ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রত্যাশীরা। সার্ভারে কাজ না হওয়ায় অনেকেই নির্ধারিত সময়ে দলিল সম্পন্ন করতে পারছেন না। দূর-দূরান্ত থেকে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে।

‎চর মানিকা ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা কমলেন্দু মজুমদার বলেন, “আজ তিন দিন কোনো কাজ করতে পারছি না।”‎
‎তার বক্তব্যে সার্ভার জটিলতার কারণে স্থানীয় ভূমি সেবা কার্যক্রমের অচলাবস্থার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।

‎স্থানীয় সেবাপ্রত্যাশীরা জানান, দলিলসহ গুরুত্বপূর্ণ কাজের জন্য নির্দিষ্ট সময় ও প্রস্তুতি নিয়ে অফিসে আসার পরও সার্ভার সমস্যার কারণে তাদের কাজ সম্পন্ন হচ্ছে না। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। বিশেষ করে জমি ক্রয়-বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পড়ছেন চরম ভোগান্তিতে।‎
‎সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সমস্যাটি শুধু চর মানিকা বা চরফ্যাশনের নয়; সারাদেশের ভূমি সেবা সার্ভারেই জটিলতা দেখা দিয়েছে। ফলে দেশের বিভিন্ন এলাকার ভূমি অফিসে অনলাইননির্ভর সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

‎সেবাপ্রত্যাশীদের প্রশ্ন, ডিজিটাল ভূমি সেবার ওপর মানুষ যখন নির্ভরশীল, তখন সার্ভার বিপর্যয়ের সময় বিকল্প ব্যবস্থা থাকবে না কেন? দিনের পর দিন সার্ভার সমস্যার কারণে সাধারণ মানুষকে অফিসে এসে ফিরে যেতে হলেও এর দায়ভার কে নেবে—এমন প্রশ্নও তুলেছেন তারা।‎
‎তাদের দাবি, দ্রুত সার্ভার সচল করে ভূমি সেবা কার্যক্রম স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে সার্ভার সমস্যার কারণে আটকে থাকা দলিলসহ অন্যান্য কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

‎সার্ভার সমস্যার কারণে সারাদেশে ঠিক কতগুলো দলিল ও ভূমি সংক্রান্ত সেবা আটকে আছে এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com