1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে ওয়েলনেস নিউট্রেশন লিমিটেড এর নতুন শাখা উদ্বোধন রাজশাহীর বাঘা থানায় অপরাধ দমনে সক্রিয় পুলিশ, আলোচনায় ওসি পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ৩ জন বহিষ্কার লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ড আব্দুস সালামকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী আজিজুল হক রাজু মাস্টারকে ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী এক সপ্তাহে নদীগর্ভে ৩৫০ বিঘা জমি, ধরলার ভাঙনে নতুন শঙ্কা শহররক্ষা বাঁধে কাঁঠালভিত্তিক শিল্পের বিকাশে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গাজীপুরের কাপাসিয়ায় বিদায়ী ইউএনও–কে সাংবাদিকদের সংবর্ধনা

পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ

টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি, বিজয় বাংলা টিভির সম্পাদক ও প্রকাশক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পীরজাদা নোয়াব আলী আগামী ১৯ জুলাই পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। এ সময় তাঁর সহধর্মিণীও তাঁর সঙ্গে থাকবেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবায় সম্পৃক্ত পীরজাদা নোয়াব আলী পবিত্র মক্কা ও মদিনায় ওমরা হজ পালনকালে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করবেন বলে জানিয়েছেন।
সৌদি আরব যাত্রার প্রাক্কালে তিনি টঙ্গীবাসী, গাজীপুর মহানগরবাসী, সাংবাদিক, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের জনগণের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন। তিনি বলেন, “আল্লাহ তাআলা যেন আমার ও আমার স্ত্রীর ওমরা হজ কবুল করেন এবং সুস্থ ও নিরাপদে দেশে ফিরিয়ে আনেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, উন্নতি এবং সবার সুখ-সমৃদ্ধির জন্য আমি বিশেষ দোয়া করব।”
পীরজাদা নোয়াব আলীর এই পবিত্র সফর উপলক্ষে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং তাঁর শুভানুধ্যায়ীরা তাঁর সফল ওমরা পালন এবং নিরাপদ সফর কামনা করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তিনি সুস্থভাবে পবিত্র ওমরা হজ সম্পন্ন করে দেশে ফিরে আবারও সাংবাদিকতা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পূর্বের মতো সক্রিয় ভূমিকা পালন করবেন।
সর্বশেষে পীরজাদা নোয়াব আলী সকলের নিকট বিনীতভাবে দোয়া প্রার্থনা করেছেন, যেন মহান আল্লাহ তাআলা তাঁর এই পবিত্র সফর সহজ ও কবুল করেন এবং দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com