পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কমলগঞ্জের মুন্সিবাজারের সর্বস্তরের ব্যবসায়ীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী লিটন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার মধ্য দিয়ে ঈদের আনন্দ আরও অর্থবহ হয়ে ওঠে।
শেষে তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।