1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পটুয়াখালী সদর হাসপাতালে ছারপোকার উৎপাতের অভিযোগ, অতিষ্ঠ রোগী ও স্বজনরা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আগৈলঝাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সড়কের পাশে বসে পাটের আঁশ ছাড়াতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা পাচ্ছে বাংলাদেশ ডেমরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ ‎রোগবালাই কম থাকায় আখের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি ফুলবাড়ী বড়গ্রাম বিওপি (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য জব্দ শিক্ষকদের বদলি শুরু, তুহিনের নির্দেশে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে চট্টগ্রাম মডেল স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ বিরলে বজ্রপাতে ০১ জনের মৃত্যু

পটুয়াখালী সদর হাসপাতালে ছারপোকার উৎপাতের অভিযোগ, অতিষ্ঠ রোগী ও স্বজনরা

reporter মোহাম্মাদ কবির
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ

পটুয়াখালী সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছারপোকার উৎপাত বেড়েছে বলে অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা। তাদের দাবি, হাসপাতালের বেডে ভর্তি হওয়ার পর অনেক রোগী ছারপোকার কামড়ে অস্বস্তি ও নির্ঘুম রাত কাটাচ্ছেন।
রোগীদের স্বজনরা জানান, বিশেষ করে রাতের বেলায় ছারপোকার উপদ্রব বেশি দেখা যায়। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা অতিরিক্ত ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকের শরীরে কামড়ের দাগ ও চুলকানির সমস্যাও দেখা দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজনের দাবি, নিয়মিত বেড, গদি ও ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করা হলে এ সমস্যা অনেকটাই কমে আসবে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা গেলে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে আমরা খতিয়ে দেখছি  এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি, খুব দ্রুত সমস্যার সমাধান হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com