1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ'র দ্বি- বার্ষিক সম্মেলন, কমিটি ঘোষনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র দ্বি- বার্ষিক সম্মেলন, কমিটি ঘোষনা

reporter মোঃমহিউদ্দিন সোহাগ
calendar প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীডে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাস্টার মো. সিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরমোনাই (রহ:) খলিফা ঝাটরা পীর সাহেব ঝাটরা) আলহাজ্ব মুফতী মো. হাবিবুর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, কুয়াকাটার হুজুর আলহাজ্ব হযরত মাওঃ হাবিবুর রহমা মেজবাহ, জেলা কমিটির উপদেষ্ঠা মুফতী আবুবকর সিদ্দিক, জেলা কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব হযরত হেদায়েতুল্লাহ জিহাদী, সহ-সভাপতি মাওঃ মুহাঃ আনম ইব্রাহীম, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওঃ আবুল বাশার জিহাদী, দপ্তর সম্পাদক উপাধ্যক্ষ মুহাঃ জসিম উদ্দিন জাফর। আরও বক্তব্য রাখেন মাওঃ মুহাঃ ফেরদৌস খান, উপাধ্যক্ষ মাওঃ মোঃ সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলনের মাওঃ মোসাদ্দেক বিল্লাহ রুমী, ছাত্র আন্দলনের মুহাঃ হাসান আলী, মাওঃ বনি আমীন, অধ্যাপক মো. আমিনুর রহমান, হাঃ মোঃ মিল্লাত হাওলাদার, মাওঃ মনিরুল ইসলাম, হাঃ মাওঃ রুহুল আমীন, মাওঃ মুহাঃ আব্দুর রব, আলহাজ্ব আঃ ওয়াদুদ গোলদার।

সম্মেলনে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জেলা কমিটির সভাপতি হিসেবে মাওঃ কাজী গোলাম সরোয়ার ও সেক্রেটারী পদে মাওঃ আর.আই.এম ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি পদে হাওলাদার মোহাম্মদ সেলিম মিয়া, সহ-সভাপতি মাওঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি মাস্টার মো. আব্দুল হাকিম এবং জয়েন্ট সেক্রেটারী পদে মো. জাহিদ হোসেন লিটনের নাম ঘোষনা করেন। এ নির্বাচিত নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে পুর্নাঙ্গ কমিটি করার নির্দেশ দেন প্রধান অতিথি।

শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশেষ অতিথি চরমোনাই (রহ:) এর খলিফা ও ঝাটরার পীর আলহাজ্ব মুফতী মো. হাবিবুর রহমান খান

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com