1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পটুয়াখালী/উভ বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গুনীজন সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক বাদল চৌধুরী গোদাগাড়ীতে গবাদিপশুর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পটুয়াখালী বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ু নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন ও বরিশাল উওর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুর মাতার মাগফিরাত কামনায় দোয়ার অনুষ্ঠান সম্পন্ন: হাজারো মানুষের ঢল ভোলা সদর অ্যাডভোকেট পরিচয়ে কাল্পনিক মামলা! ভোলায় ক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন আশুলিয়ায় চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, ৯৯৯-এ ফোনে রক্ষা পেলেন নারী  চালক-হেলপারসহ  গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে অসহায় ও দুস্থ ২০০ পরিবারের মাঝে সরকারি জিআর চাল বিতরণ মায়ানমারে পাচারকালে ৬ বস্তা ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ, আটক ১ ,গাজীপুরে ব্যাটারি চুরির জেরে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা পটুয়াখালী বাস টার্মিনালের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রী ও পরিবহন শ্রমিক

পটুয়াখালী/উভ বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া

reporter মোঃমহিউদ্দিন সোহাগ
calendar প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিনত হয়েছে। এটি দুপুর বারোটায় পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ২৬৫ কিলোমিটার, চট্রগ্রাম বন্দর থেকে ৪২৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৪১৫ কিলোমিটার ও মোংলা সমুদ্র বন্দর থেকে ২৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর এবং আরো ঘণীভূত হতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। বাতাসের চাপ বৃদ্ধি পাচ্ছে। জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বৈরী আবহাওয়ায় ভোগান্তিতে পড়েছে শ্রমজীবিরা। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
##

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com