1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
পটুয়াখালীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পটুয়াখালীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

reporter মোঃ মামুন হোসাইন
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভাসহ নানা আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

গত মঙ্গলবার  ০১ সেপ্টেম্বর সকাল ১০ টায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাস্ট্র মন্ত্রী এয়ার ভয়েস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে তিতাস মোড় হতে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে র‍্যালী শেষ। সেখানে শান্তির পায়রা কবুতর উড়িয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা এ্যাড. আল আমিন সুজনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য এয়ার ভয়েস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জেলা বারের সাবেক সভাপতি এ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, বারের সাবেক সভাপতি এ্যাড. এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপক লায়লা ইয়াসমিন, সাবেক সাধারন সম্পাদক জেসমিন জাফর, জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক সায়্যিদ তালুকদার, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এ্যাড. আনিচুর রহমান আনিচ,কমলাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা, লাউকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফিজ, জেলা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম।

সভায় দলের প্রতিষ্ঠা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেজা জিয়ার জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ সহিদুল ইসলাম।

এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, সাধারন সম্পাদক পিপি অ্যাড.মুজিবর রহমান টোটোন,জেলা ছাত্র দলের আহবায়ক মেহেদি হাসান শামিম চৌধুরী সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে সার্কিট হাউস ও জেলা পরিষদ শিশু পার্ক পুকুরে  মাছের পোনা অবমুক্তকরা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com