চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব আশিয়ার মুছা পুকুর সড়কে প্রায় ২ লাখ টাকা ব্যয়ে ১৪০ ফুট আরসিসি (সিসি) ঢালাই সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) সাবেক সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের উন্নয়ন প্রকল্পের আওতায় টি আর/কাবিখা কর্মসূচির বরাদ্দে বাস্তবায়নাধীন এ প্রকল্পের উদ্বোধন করেন আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোজাম্মেল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী (পিবলু), আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ চৌধুরী, যুবদল নেতা রুজেল, বাবুল, সোহেল ও শহীদ, কৃষক দল নেতা কাজী মুবিন ও নুরুল কবির, শ্রমিক দল নেতা সাইফু, পটিয়া উপজেলা ছাত্রদল নেতা কায়ছার আলম রিমন, যুবদল নেতা বাহাদুর এবং বিএনপি নেতা সাইফুদ্দিন, ইয়াসিন ও মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের জন্য দুর্ভোগের কারণ ছিল। আরসিসি ঢালাই সড়ক নির্মাণের কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, কাজটি দ্রুত শেষ হলে এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে।