নড়াইল জেলার কালিয়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাদল মোল্যা(১২)নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার(১৩ জানুয়ারি)বিকালে কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
বুধবার(১৪ জানুয়ারি)সকালে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ইদ্রিস আলী দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেন।মৃত বাদল মোল্যা কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামের মিঠু মোল্যার ছেলে।সে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলেন।
বাদল মোল্যা নামের ওই স্কুলছাত্র মোটরসাইকেল কিনে না দেওয়ায় জন্য তার বাবাকে বলেন তার বাবা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানান।মঙ্গলবার বিকেলে বন্ধুদের সাথে খেলাধুলা করে এক পর্যায়ে বাড়িতে গিয়ে নিজ ঘরে থাকা সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়।পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে তার নিজ ঘরে গেলে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।তাকে নামিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরিক্ষা-নীরিক্ষা করে তিনি জানান বাদল আর বেঁচে নেই।পরে কালিয়া থানা পুলিশ খবর পেয়ে ওইদিন রাতে মরদেহটি হেফাজতে নেয়।এরপর পুলিশ মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠায়।এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ইদ্রিস আলী বলেন,মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রশাসনের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।