1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ - আবদুল্লাহ আল মামুন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন

reporter মুকসুদপুর প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ

আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ‘অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা-২০২৬’ পেয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসির) নায়ক মান্না ডিজিটাল ভবনের ফজলুল হক হল রুমে, নেলসন ম্যান্ডেলার ৯৫’তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুনকে গুণীজন হিসেবে ‘নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণের পর আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় তিনি দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশিষ্ট ব্যক্তি ও গুণীজনদের সম্মাননা দেওয়া হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে আবদুল্লাহ আল মামুনের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। তার এ সম্মাননা প্রাপ্তির খবরে মুকসুদপুরের স্থানীয়দের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
স্থানীয়রা মনে করছেন, দায়িত্ব পালনে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে পাওয়া এ সম্মাননা মুকসুদপুর থানার পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে এবং জনসেবামূলক কার্যক্রমে তাদের ভূমিকা আরও জোরদার করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com