1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নন্দিনী হত্যার বিচার হবে খুব দ্রুত পরিবারের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু ভালোবেসে বিয়ে, দাম্পত্য কলহে বিয়ের ৮ মাস পরই রহস্যজনক মৃত্যু নিবিরের মুলাদীতে রাস্তার কাজে ধীরগতি। দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ ‎সিংগাইরে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে গণস্বাক্ষরসহ অভিযোগ কাহালুতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জের রূপসী কাজীপাড়ায় ডাইং মিলের বিষাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক, জনদুর্ভোগ চরমে কুমিল্লায় লবণ বোঝাই কভার্ড ভ্যান  ইয়াবা উদ্ধার, আটক ৫ পলাশবাড়ীতে বিশ্বের সর্ব বৃহৎ রাম মুর্তি নির্মান কেন্দ্র করে চরম উত্তেজনা উদ্বেগ

নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ

reporter এমডি শাহিনুর ইসলাম শাহিন
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ

​নেত্রকোনা মডেল থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের কান্দুলিয়া কালীবাড়ী এলাকায় অবৈধভাবে আয়োজিত ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জন জুয়াড়িকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা, একটি পিকআপ ভ্যান এবং লড়াইয়ে ব্যবহৃত একটি ষাঁড় গরু জব্দ করা হয়।
​নেত্রকোনা জেলা পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে গত  ১৭ জুন (বুধবার) ভোর রাতে এই অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ভোর ৪টা ১৫ মিনিটের দিকে কান্দুলিয়া কালীবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে ১৫ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সর্বমোট ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা উদ্ধার করা হয়। একই সাথে ঘটনাস্থল থেকে লড়াইয়ে ব্যবহৃত একটি ষাঁড় গরু (যার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) এবং পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান (রেজি: নং- ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৮৯) জব্দ করা হয়।
​আটককৃত ব্যক্তিরা হলো— ১. আঃ বারেক (৩৭), ২. মোঃ রাসেল (৪০), ৩. মোঃ রাসেল (২৬), ৪. মোঃ কাজল মিয়া (৩৫), ৫. মোঃ রহিজ (৪৫), ৬. মোঃ শফিকুল (৪৫), ৭. মন্টু রবি দাস (৪৫), ৮. মোঃ কামাল মিয়া (৫০), ৯. মোঃ বেলাল হোসেন (৪৫), ১০. মোঃ হারেজ মিয়া (৫০), ১১. মোঃ রাব্বী মিয়া (২৫), ১২. মোঃ এনামুল হক (৩০), ১৩. মোঃ সুজন মাহমুদ (৩৫), ১৪. মোঃ আল আমিন (৪০) এবং ১৫. আবুল কালাম (৪০)।
​জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন ও জুয়া খেলা পরিচালনা করে আসছিল।
​এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। জুয়া ও অসামাজিক কার্যকলাপ দমনে নেত্রকোনা জেলা পুলিশ সবসময় তৎপর এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com