1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নীলফামারীতে অবৈধ সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

নীলফামারীতে অবৈধ সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা 

reporter আশীষ বিশ্বাস
calendar প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ

নীলফামারীর ডোমারে লাইসেন্স ছাড়া বিএডিসির সার বিক্রির দায়ে নুর আলম নামে এক অবৈধ সার ব‍্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার গোমনাতী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে মো. নুর আলম নামে এক ব্যক্তিকে এ জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী জানান, সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী নিবন্ধন ছাড়া সার সংরক্ষণ ও বিক্রয় এর জন্য  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গোমনাতী বাজার সংলগ্ন এলাকায়  অবৈধ সার ব‍্যবসায়ীমো. নুর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় তাকে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি আরও জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা ও সার কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com