1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নির্মাণসামগ্রী পড়ে থেকে নষ্ট হচ্ছে, দুর্ঘটনার শঙ্কা, দ্রুত কাজ শেষ করার দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দশমিনায় ৫১ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল নিখোঁজ অজ্ঞাত যুবকের মরদেহ স্বাধীনতার ৫৫ বছরেও সড়ক কাঁচা, দুর্ভোগ নিরসনে উপদেষ্টার কাছে তিন গ্রামের মানুষের আবেদনl মেহেদীগঞ্জে নদীভাঙনে দিশেহারা হাজারো পরিবার উজিরপুর মহিলা কলেজের শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ ফরিদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত ব্রাহ্মণবাড়িয়ায় ক্লিনিকে নারী রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার’ অভিযোগ কালাইয়ে নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময়, জনবান্ধব প্রশাসনের প্রত্যয় জলঢাকায় রাত হলে নেসকো ও পল্লি বিদ্যুৎ অফিস দুইবার করে দিচ্ছে লোডশেডিং যার কারণে গরমে সাধারন মানুষ অতিষ্ঠ ভেড়ামারায় বাস স্ট্যান্ড থেকে গাঁজা সহ ১(এক) মাদক কারবারি গ্রেফতার গোপালীরা কী আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না – এমপি মান্নান

নির্মাণসামগ্রী পড়ে থেকে নষ্ট হচ্ছে, দুর্ঘটনার শঙ্কা, দ্রুত কাজ শেষ করার দাবি

reporter মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি 
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কাপ্তাই সড়কে নির্মাণাধীন একটি ব্রিজের কাজ তিন বছরেও শেষ হয়নি। কয়েক দফা কাজ শুরু হলেও কিছুদিন পর বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ঝুঁকি নিয়ে পুরোনো লোহার ব্রিজ দিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন বছর আগে ব্রিজটির নির্মাণকাজ শুরু হয়। প্রথম দিকে কিছুদিন কাজ চললেও হঠাৎ করেই তা বন্ধ হয়ে যায়। এরপর দফায় দফায় কাজ শুরু হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বর্তমানে নির্মাণকাজ পুরোপুরি বন্ধ।
সরেজমিনে দেখা গেছে, নির্মাণস্থলে বিপুল পরিমাণ লোহার রড, যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী খোলা জায়গায় অরক্ষিত অবস্থায় পড়ে আছে। রোদ-বৃষ্টিতে এসব মালামাল মরিচা ধরে নষ্ট হচ্ছে। এতে সরকারি অর্থে কেনা সম্পদের অপচয় হচ্ছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। পুরোনো লোহার ব্রিজটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন পথচারীরা। বর্ষাকালে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে ঝুঁকি আরও বেড়ে যায়। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনেও ভোগান্তি পোহাতে হচ্ছে।স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, সরকারি অর্থ ব্যয়ে কাজ শুরু করার পর কেন দীর্ঘদিন বন্ধ রয়েছে? কাজ বন্ধ থাকার প্রকৃত কারণ কী এবং কবে নাগাদ শেষ হবে, এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তারা। একই সঙ্গে দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে ব্রিজটি চালু করা, পড়ে থাকা নির্মাণসামগ্রী সংরক্ষণ এবং সরকারি সম্পদের অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে আর দেরি নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা তাদের।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com